আজঃ 15 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: নারায়ণগঞ্জের গৌরবময় অর্জন, ৫১৪ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি চট্টগ্রামে কাল রথযাত্রা: যানজট এড়াতে ১৬ সড়কে ট্রাফিক ডাইভারশন। ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭তম মৃত্যু বার্ষিকী পালিত সরকার কামালের তিনতলা বিল্ডিং এর ওয়াল ভেঙ্গে, সাত, মাসের শিশুর মৃত্যু, মা" অবস্থা আশঙ্কাজনক বীরগঞ্জ থানায় সবুজের অভিযাত্রা, ফলজ বাগানের উদ্বোধন করলেন পুলিশ সুপার পীরগঞ্জে পূবালী ব্যাংকের কেশ লেস উদ্বোধন। ডিমলায় ভারতীয় পাঁচটি গরু জব্দ করেছে বিজিবি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল টাঙ্গাইল ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে পানিতে ডুবে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মতিন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান: প্রায় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস ছিনতাই প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার জব্দ নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইল চট্টগ্রামে হোটেল মেট্রো ইন-এ পুলিশের হানা: অসামাজিক কার্যকলাপে যুক্ত ৮ জন গ্রেফতার। জনগণের দোড়গোড়ায় পুলিশ: সিএমপির ‘ওপেন হাউজ ডে’-তে মিলল তাৎক্ষণিক সমাধান। রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার অভিযোগে আলীকদমের চেয়ারম্যানসহ ৪ ইউপি সদস্য বরখাস্ত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪২ টি চায়না ম্যাজিক জাল জব্দ। আলীকদমের গহীন অঞ্চলে নাসীহা ফাউন্ডেশনের জরুরি ত্রাণ, উপকৃত হলো দুর্গম এলাকার ১০০ পরিবার পুলিশের ছদ্মবেশে মহাসড়কে দস্যুতা: পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার

শেষে পর্যন্ত আনোয়ারায় কুঁড়ে পাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

প্রধান সম্পাদক, চট্টগ্রাম থেকে : 

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় কনকনে শীতের রাতে কুঁড়ে পাওয়া  দুই অবুঝ শিশুর দায়িত্ব নিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
গত রবিবার সড়কের পাশে উদ্ধার হওয়া দুই শিশুর পরিবারের খোঁজ মেলেনি এখনো। এরই মধ্যে শিশু দুটির পরিচর্যার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসকের নির্দেশনায় আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক শিশুদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিচয়, উদ্ধারের প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

শিশুদের শারীরিক দুর্বলতা ও অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১৪ মাসের শিশু মোরশেদকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অপরদিকে ৪ বছরের শিশু আয়েশাকে আনোয়ারা উপজেলা প্রশাসন ও বারখাইন ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে আশ্রয়দাতা মহিম দম্পতির হেফাজতে রাখা হয়। পাশাপাশি চিকিৎসা ব্যয় ও প্রাথমিক প্রয়োজন মেটাতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

এছাড়াও শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন চট্টগ্রাম জেলা প্রশাসক।

তিনি বলেন, শিশু দু'টিকে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে লালন-পালন এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর জেলা প্রশাসককে অবহিত করা হয়। পরে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়। ছোট শিশুটির শারীরিক দুর্বলতা ও অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। বড় শিশুকে আশ্রয় দেয়া  মহিম দম্পতির হেফাজতে রাখা হয়। তাদের পরিবারের খোঁজ করতে প্রশাসন কাজ করছে।

উল্লেখ্য, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়েশিশুর নাম আয়েশা এবং ১৪ মাস বয়সী ছেলেশিশুর নাম মোরশেদ। গত রবিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের রাতে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় মহিম নামের এক ব্যক্তি শিশু ২জন কে উদ্ধার করেন।

সূত্রে জানা যায়,  শিশুদের জিজ্ঞাসাবাদে ৪ বছরের শিশু কন্যা বলেন , এক আত্মীয় তাদের সড়কের পাশে রেখে চলে যান। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসনের তৎপরতায় শিশু দুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের এই ভূমিকার প্রশংসা করেছে। সাথে সাথে তাদের পরিবারকে খুঁজে পাওয়া না গেলে। শিশু দুটির ভবিষ্যতের দায়ভার নেওয়ার আহ্বান জানান।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a