আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি ইসলামী যুব মজলিসের।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রিমা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

দেশে প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং সম্প্রতি ধর্ষণের শিকার রামিছার নির্মম ঘটনার সুষ্ঠু বিচার ও ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী যুব মজলিস।

​ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে ২২ মে ২০২৬, শুক্রবার বিকালে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​ইসলামী যুব মজলিসের সদর থানা সভাপতি মুহাম্মদ শামীমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, ইসলামী যুব মজলিসের জেলা সহ-সভাপতি তানভীর শিকদার, সহ-সাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হুসাইন প্রমুখ।

​মানববন্ধনে বক্তারা সম্প্রতি ধর্ষণের শিকার রামিছার ঘটনা উল্লেখ করে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন:
​"রামিছার মতো অবুঝ ও নিরপরাধ মেয়েরা আজ নিজ দেশে নিরাপদ নয়। দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হওয়ার প্রধান কারণ দীর্ঘমেয়াদী বিচারপ্রক্রিয়া এবং আইনের ফাঁকফোকরে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ। শুধু আইনের বইয়ে শাস্তি থাকলেই অপরাধ কমে না, যদি না তার দৃষ্টান্তমূলক ও দ্রুত প্রয়োগ দৃশ্যমান হয়।"

​বক্তারা ইসলামী আইনের যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরে আরও বলেন:
​"ইসলামী শরিয়াহ অনুযায়ী নারীদের সম্মান ও সম্ভ্রম রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ইসলামে জেনা ও নারীর ওপর জবরদস্তিমূলক নির্যাতনের (ধর্ষণের) শাস্তি অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট। যখন এই শাস্তির প্রক্রিয়া প্রকাশ্যে ও দ্রুততম সময়ে কার্যকর করা হয়, তখন তা সমাজে সম্ভাব্য অন্য অপরাধীদের মনস্তাত্ত্বিকভাবে নিবৃত্ত করে এবং শক্ত বার্তা দেয়। তাই রামিছাসহ সকল ধর্ষণ ও নির্যাতনের ঘটনার স্থায়ী অবসান ঘটাতে, ইসলামী আইনের মূল চেতনাকে ধারণ করে ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড দেওয়ার আইন প্রণয়ন ও তা কার্যকর করা এখন সময়ের দাবি।"

​মানববন্ধনের সভাপতি মুহাম্মদ শামীম তার সমাপনী বক্তব্যে বলেন, প্রশাসন যদি রামিছার ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি না করে, তবে আগামীতে সাধারণ জনতা ও যুব সমাজকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a