আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

বালুডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার তারিকুল ইসলাম দিলেন কঠোর নির্দেশনা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 বালুডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে  পুলিশ সুপার তারিকুল ইসলাম দিলেন কঠোর নির্দেশনা

মোঃ রাফি হোসেন,
 নওগাঁ জেলা প্রতিনিধি,


নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার সকালে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় গিয়ে তিনি যানবাহন চলাচল, পার্কিং এবং যাত্রী ওঠানামার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং টার্মিনাল এলাকায় সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার বিশেষ করে বাস ও অন্যান্য যানবাহন নির্ধারিত স্থানে পার্কিং, যাত্রী ওঠানামার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে অযথা যানজট সৃষ্টি না করার জন্য চালক ও পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ যাত্রী ও পথচারীদের চলাচলে যাতে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

বালুডাঙ্গা বাস টার্মিনাল নওগাঁ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন জংশন হওয়ায় এখানে যানবাহনের চাপ ও যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত শৃঙ্খলা বজায় রাখা জরুরি বলে উল্লেখ করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে তিনি বালুডাঙ্গা বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, পার্কিং ব্যবস্থাপনা ও যাত্রী ওঠানামায় শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের এ উদ্যোগে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানজট ও জনদুর্ভোগ কমার পাশাপাশি যানবাহন চলাচলে আরও শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আজ রোজ মঙ্গলবার ২৫/৮/২০২৬ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a