আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

রথযাত্রা উপলক্ষে নওগাঁয় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রথযাত্রা উপলক্ষে নওগাঁয় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ রাফি হোসেন,
 নওগাঁ জেলা প্রতিনিধি,


আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন: নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন এলাকার সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায়- পুলিশ সুপার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বলেন, রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ রথযাত্রার শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। রথযাত্রা উৎসব যাতে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

সভায় অংশগ্রহণকারী সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ জেলা পুলিশের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং রথযাত্রা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা উৎসবকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা পুলিশের এ উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং উৎসবকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।

আজ রোজ মঙ্গলবার ৭- জুলাই ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a