আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলা, আটক ১

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 

নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপর চড়াও হয়ে পুলিশের ইউনিফর্ম ছিড়ে ফেলা ও সরকারি কাজে বাঁধার কারণে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। আজ বুধবার (১৫ এপ্রিল) ১২ টার দিকে উপজেলার গাবতলি এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন গাবতলি এলাকার সাইদুর হোসেনের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে আজ পেট্রোল ও অকটেন বিতরনে পুলিশের একটি দল সহযোগিতা করছিল। দেলোয়ার হোসেন মূল রাস্তায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল দাঁড় করালে যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগী পুলিশের উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের স্বার্থে মোটরসাইকেল সরিয়ে নিতে বললে রাগান্বিত হয়ে গাড়ি সরাবেন না বলে অনড় থাকেন। দ্বিতীয়বার গাড়ি সরিয়ে নিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশ সদস্যের পরিহিত ইউনিফর্ম ছিড়ে ফেলে এবং কিল-ঘুষি মারতে থাকে। পরে তেল নিতে আসা অন্যান্য চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করে। এএসআই সিদ্দিকুর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালন করতে সবাইকেই সরে যেতে বলা হয়েছে। যানজট নিরসনের জন্য বলতে গিয়ে তিনি আমার উপর চড়াও হোন। প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি মামলা করেছি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a