আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে  যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

মোঃ রাফি হোসেননওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি

নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নামফলক উন্মোচনের পর তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এবং নবনির্মিত শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। গবেষণা, উদ্ভাবন, আধুনিক জ্ঞানচর্চা ও দক্ষ মানবসম্পদ গঠনে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "আজ নওগাঁবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং উত্তরাঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "শিক্ষার গুণগত মান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়াই আমাদের লক্ষ্য।"
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় জেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোচ্চার ছিলেন এ অঞ্চলের মানুষ। সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুধু উচ্চশিক্ষার সুযোগই বাড়াবে না, বরং শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান এবং আঞ্চলিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের রাজধানীমুখী হওয়ার প্রবণতাও অনেকাংশে কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a