আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

নওগাঁয় শিক্ষক নিহত্যার পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো: রাফি হোসেন, নওগাঁ জেলা  প্রতিনিধি 

শিক্ষক নিহতের ঘটনায় আন্দোলনের মুখে বন্ধ ও সিলগালা হওয়া নওগাঁ সদর উপজেলার সেই বিতর্কিত ‘বিবিসি ব্রিকস’ ইটভাটাটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালুর চেষ্টার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার প্রায় পাঁচ মাস পর অবৈধ এই ইটভাটায় আবারও ইট তৈরির জন্য চুলা সাজানোর কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
​সোমবার (২৭ জুলাই) সরেজমিনে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের শশীর মোড় এলাকায় গিয়ে দেখা যায়, জনবসতি ও প্রধান সড়কের পাশেই অবস্থিত অবৈধ ‘বিবিসি ব্রিকস’ নামীয় ইটভাটায় নতুন করে কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। ভাটায় ইট পোড়ানোর জন্য চুলা প্রস্তুতের কাজে ব্যস্ত রয়েছেন শ্রমিকরা।

​খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ মার্চ বেলা ১১টার দিকে কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় বিবিসি ব্রিকসের মাটি বহনকারী একটি দ্রুতগতির ট্রাক্টরের চাপায় রিমন হোসেন (৩০) নামের এক শিক্ষক নিহত হন। নিহত রিমন স্থানীয় শাহীন হোসেনের ছেলে এবং একটি কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন। মোটরবাইক নিয়ে পড়াতে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা ট্রাক্টরটি তাঁকে পিষে দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

​ঐ মর্মান্তিক ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা শশীর মোড়ে বিবিসি ব্রিকসে হামলা চালিয়ে ৪টি ট্রাক্টর ও একটি ভেকুতে (এক্সকাভেটর) আগুন ধরিয়ে দেয়। পরে ক্ষুব্ধ জনতা নওগাঁ-বদলগাছী মহাসড়ক অবরুদ্ধ করে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে। তৎকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাটি পুরোপুরি বন্ধ করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

​পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে বিবিসি ব্রিকসের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়, এর চুল্লি ভেঙে ফেলা হয় এবং ইটভাটাটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ।

​তবে এত কিছুর পরও ক্ষমতার দাপট দেখিয়ে আইন ও সিলগালা তোয়াক্কা না করেই ভাটাটি পুনরায় চালুর তোড়জোড় শুরু করেছেন মালিকপক্ষ। এই বিষয়ে বিবিসি ব্রিকসের স্বত্বাধিকারী শহীদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি পরিবেশ দপ্তরের ছাড়পত্র না থাকার কথা স্বীকার করে সংযোগটি কেটে দেন।
​পরিবেশ অধিদপ্তর সূত্রের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জরিপে নওগাঁ জেলায় মোট ১৫০টি সচল ইটভাটার মধ্যে ১২৫টিরই কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। এর মধ্যেই বিবিসি ব্রিকস অন্যতম অবৈধ একটি প্রতিষ্ঠান।
​এ বিষয়ে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, "ভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে চলছিল। শিক্ষক নিহতের ঘটনার পর এর চুল্লি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি আবার চালু করার চেষ্টা হচ্ছে বলে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার কোনো সুযোগ দেওয়া হবে না।"
​স্থানীয়দের অভিযোগ, এই ইটভাটার ট্রাক্টরের চাপায় আগেও একাধিকবার দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি চালুর খবরে এলাকায় আবার চরম চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জনস্বার্থে ও সড়ক নিরাপত্তার খাতিরে বিবিসি ব্রিকস চিরতরে বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a