আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
স্টাফ রিপোর্টার নোয়াখালী :-

শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ। 
নোয়াখালীর সেনবাগ উপজেলার ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যে ২ লাখ টাকার পে-অর্ডারের চেক প্রদান করেছেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

শনিবার (১৩ জুন) সকালে লায়ন সৈয়দ হারুনের প্রতিনিধি হিসেবে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব মো. মাইন উদ্দিন এবং শুভাকাঙ্ক্ষী গোলাম সারোয়ার মাদ্রাসার সভাপতি মো. অলি উল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথিরা লায়ন সৈয়দ হারুনের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। লায়ন সৈয়দ হারুনের এই মহতী উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

তারা আরও বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লায়ন সৈয়দ হারুনের প্রদত্ত এই অনুদান প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ এ অনুদানের জন্য লায়ন সৈয়দ হারুনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সহযোগিতা অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, লায়ন সৈয়দ হারুন এমজেএফ দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। তার প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে সেনবাগে ব্যাপক সুনাম অর্জন করেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a