আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

স্কুলছাত্রী আলিফা হত্যার বিচার দ্রুত আইনে করার দাবিতে জেলা প্রশাসককে খেলাফত মজলিসের স্মারকলিপি।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


বার্তাপ্রেরক 
রিমা আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় ধর্ষণ চেষ্টাকালে হত্যার শিকার স্কুলছাত্রী আলিফার হত্যাকারীদেরকে দ্রুত আইনে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। 

২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নিকট স্মারকলিপি প্রদান করে খেলাফত মজলিসের মহানগর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী,  ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভুইঁয়া, নাসিক ২০ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা, নিহত স্কুলছাত্রী আলিফার বাবা মোহাম্মদ আলী সহ সামাজিক নেতৃবৃন্দ। 

স্মারকলিপিতে লেখা হয়েছে- আমরা খেলাফত মজলিস, নারায়ণগঞ্জ মহানগর শাখা-এর পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, গত ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় মেধাবী স্কুলছাত্রী আলিফা আক্তারকে অত্যন্ত নির্মম ও পৈশাচিক উপায়ে হত্যা করা হয়েছে। একটি স্বাধীন ও সভ্য সমাজে একজন নিষ্পাপ শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
​এই জঘন্য হত্যাকাণ্ড সারা নারায়ণগঞ্জের বিবেকবান মানুষের হৃদয়ে প্রচণ্ড আঘাত হেনেছে। আলিফার পরিবারের আর্তনাদ আজ আকাশ-বাতাস ভারী করে তুলেছে। এ ধরনের অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তবে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং অপরাধীরা আরও দুঃসাহস দেখাবে।
​
আমাদের দাবিসমূহ নিম্নরূপ:
• ​দ্রুত চার্জশিট: আলিফা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতা এবং তাদের সহযোগীদের ব্যাপারে দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করতে হবে।
• ​বিশেষ ট্রাইব্যুনালে বিচার: মামলার গুরুত্ব বিবেচনা করে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে এবং স্বল্পতম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
• ​দৃষ্টান্তমূলক শাস্তি: খুনিদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
• ​সামাজিক নিরাপত্তা: বন্দর এলাকাসহ জেলার প্রতিটি এলাকায় বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও টহল বৃদ্ধি করতে হবে।
​
আমরা আশা করি, আইনের শাসন সমুন্নত রাখতে এবং নিহতের পরিবারকে ন্যায়বিচার প্রদান করতে আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগী হবেন। অন্যথায়, নারায়ণগঞ্জের সচেতন জনতা ও ছাত্র সমাজ সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
​
অতএব, জনাবের নিকট বিনীত অনুরোধ— উপরোক্ত দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আলিফার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
​


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a