আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

উলিপুরে জুবাইর হোসেন সাংবাদিক উপর হামলা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর): কুড়িগ্রামের বুধবার (৫ আগস্ট২০২৬) দুপুরে উলিপুর উপজেলার উপজেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে তাকে পেটান সরকার দলীয় নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক মোঃ জুবাইর হোসেনকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

চিকিৎসাধীন সাংবাদিক জুবাইর জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করার জন্য পেশাগত কারণে তিনি উপজেলা পরিষদ অডিটরিয়ামে যান। সেখানে হঠাৎ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অডিটরিয়াম থেকে টেনে বাইরে বের করেন এবং মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে হঠাৎ পেটানো শুরু করেন নেতাকর্মীরা। বিএনপি ও ছাত্রদলের কয়েকজন তার মাথা লক্ষ্য করে বেধড়ক মারপিট করেন।এ সময় অডিটরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুল আলম সালেহী, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুর রহমান বুলবুল ও যুগ্ম আহ্বায়ক মোঃ নুরজ্জামান বাচ্চু, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্যসচিব মোঃ সোলায়মান সরকারসহ বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হামলার শিকার মোঃ জুবাইর হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে যাই। ভেতরে ওসি বক্তব্য দিচ্ছিলেন। আমি অনুষ্ঠানের ভিডিও-ছবি তুলছিলাম। হঠাৎ বিএনপি কর্মী শামীম আমাকে টেনে অনুষ্ঠান থেকে বাইরে নেন। মোটরসাইকেলে উঠতে বলেন। আচমকাই আমাকে পেটাতে থাকে দলের নেতাকর্মীরা। তারা আমার মাথা লক্ষ্য করে পেটাতে থাকেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কী কারণে পিটিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘আমি জানি না। আমি নিজেও জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। সাংবাদিকতা আমার পেশা। আমার সংবাদ প্রতিবেদন কিংবা লেখালেখিতে সংক্ষুব্ধ হয়ে তারা আমার ওপর হামলা করেছে বলে ধারণা করছি। হামলাকারী সবাইকে চিনতে পারিনি। তবে তারা সবাই বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী।

অনুষ্ঠানস্থলে উপস্থিত উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী বলেন, ‘আমরা সকলে অডিটরিয়ামে ছিলাম। হঠাৎ শুনে ওসিসহ বাইরে গিয়ে গন্ডগোল থামিয়েছি। এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। যারা এটাতে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a