আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা বিশেষ  প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত গাঁজা জব্দ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মান্দা থানাধীন সতিহাট ঋষিপাড়া এলাকায় এক মুদি দোকানি দোকান পরিচালনার পাশাপাশি নিজ বাড়িতে গাঁজা মজুত করে মাদক ব্যবসা করে আসছেন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে ডিবি পুলিশের অভিযানিক দল স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিতেন্দ্র নাথ (৪০)-এর বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় রাখা একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাগুলো জব্দ করা হয়।

এ সময় মাদক বিক্রির কাজে সহযোগিতার অভিযোগে জিতেন্দ্র নাথের স্ত্রী পলি রানী ঋষি (৩০)-কেও গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জিতেন্দ্র নাথ প্রতি সপ্তাহে প্রায় ২ থেকে ৩ কেজি গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে প্রতি কেজি আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার টাকা দরে ক্রয় করে পরবর্তীতে অধিক দামে বিক্রি করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a