আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন
‎
‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,
গাইবান্ধা প্রতিনিধি,
‎
 শ্রমিকদের অধিকার সুরক্ষা, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নির্মাণ শ্রমিকদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
‎শনিবার (২০ জুন) বিকেলে গাইবান্ধা শহরের পি.কে. বিশ্বাস রোডস্থ সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ খয়বর হোসেন। সাধারণ সম্পাদক মোঃ শাহ-আলম সভা পরিচালনা করেন।
‎নবগঠিত উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন শহর বিএনপির সভাপতি মোঃ শহীদুজ্জামান শহীদ, প্রকৌশলী আল-আমীন রুহুল (রুহুল হাউজিং প্ল্যান), অ্যাডভোকেট মোঃ ফারুক কবির (জেলা বার অ্যাসোসিয়েশন, গাইবান্ধা), প্রকৌশলী আলহাজ শরিফুল ইসলাম (শরিফ) (মেসার্স শরীফ এন্টারপ্রাইজ), ডা. মোঃ মুনতাকিমুজ্জামান এবং গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জুয়েল।
‎সভায় বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা ক্ষেত্রে এখনও তারা বৈষম্য ও নিরাপত্তাহীনতার শিকার হন। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করতে উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎এ সময় এবি পার্টি গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মোঃ খায়রুল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
‎সভা শেষে নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠনের পাশে থেকে কার্যকর পরামর্শ ও সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ পরিষদ সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং নির্মাণ শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a