আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

নওগাঁয় সড়কে ইভটিজিং: ঝটিকা অভিযানে তরুণ গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 


পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ঝটিকা অভিযানে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম একটি ফোনকলের মাধ্যমে জানতে পারেন, শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হন।

অভিযোগ অনুযায়ী, বিকেলে সড়কে একা পেয়ে একটি মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা এক তরুণ ছাত্রীর পথরোধ করে এবং তার শরীরে অশোভনভাবে স্পর্শ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে ছাত্রীটি আতঙ্ক ও মানসিক চাপে ভুগছে এবং স্কুলে যেতে অনীহা প্রকাশ করেছে বলে জানা গেছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করে।

এরপর মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে মো. গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭) নামের এক ব্যক্তিকে নওগাঁ সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল ও অভিযুক্তের পরিহিত শার্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অভিযোগ স্বীকার করেছে। পাশাপাশি, অতীতেও সে স্কুলছাত্রীদের ইভটিজিং ও অশোভন আচরণের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সড়কে ইভটিজিং কিংবা স্কুলছাত্রীদের সঙ্গে অশোভন আচরণকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a