আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নতুন দায়িত্বে এমপি আবুল কালাম নওগাঁয় মানিক খানের নেতৃত্বে যুবলীগের মিছিল, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বকশীগঞ্জে ৩১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ হোটেল ব্যবসায়ী আটক নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে ২৩ বছর পর প্রার্থীদের জমজমাট প্রচারণা মিরসরাইয়ে হামলার মামলায় সাংবাদিক কারাগারে বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তার চেক আবার থামল কাফকোর উৎপাদন, চালু হতে লাগতে পারে দেড় মাস বিদেশি নম্বরে চাঁদাবাজি, হুমকি: হাটহাজারীতে ৭ জন গ্রেপ্তার

লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: একই পরিবারে আহত একাধিক সদস্য

মঞ্জুরুল ইসলাম লিটন, (লংগদু) প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম চাইল্যাতলী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সরদার তারেক (৪১) অভিযোগ করেন, সোমবার সকাল ৫টার দিকে মহরম খান (৬০) ও তার ছেলেরা জোরপূর্বক তাদের বাবার পৈতৃক জমি দখলের চেষ্টা চালায়। তারা বাধা দিলে মহরম খান, নয়ন খান বাবু (৩৫), সোহেল খান (৩০), মনি খান (২৮) ও মুন্না খান (২২)-সহ অন্যান্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঠি ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এই হামলায় সরদার তারেক ছাড়াও তার বোন মাফরুজা বেগম (৩৫), মনিরা জাহান নাজমা (৩৯) ও তারিন আক্তার (২৫) গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ অস্বীকার করে মহরম খান দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি মূলত তাদের। তারেকসহ অন্যরা প্রথম তাদের ওপর হামলা চালিয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, জমি দখল করাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে ভাসান্যাদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী মুঠোফোনে জানান, বিরোধকৃত জমিটি দীর্ঘদিন ধরে তারেকদের দখলেই ছিল। সেখানে মহরম ও তার আত্মীয়রা জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করলে তারেকরা বাধা দেয়, আর তখনই তাদের ওপর এই হামলা চালানো হয়।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা জানান, গত ৭ সেপ্টেম্বর (সোমবার) আঘাতপ্রাপ্ত কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারা চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে লংগদু থানা পুলিশ জানায়, মারামারির ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a