আজঃ 08 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
শহীদদের রক্তের ন্যায়বিচারের দাবিতে নীলফামারীতে জুলাই যোদ্ধাদের মানববন্ধন বকশীগঞ্জে প্রতিমন্ত্রী মিল্লাতের উন্নয়ন বার্তা, কুড়িবিলে খাল খনন অচিরেই শুরু সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাইদুর রহমান ভুয়া আইডি খুলে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্টের প্রতিবাদে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আড়াইহাজারে ‘হানি ট্র্যাপে’ অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩ বাট্টাজোড়ের কুড়িবিলের জলাবদ্ধতা নিরসনে শিগগিরই খাল খনন শুরু হবে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রেফতার তিস্তার আকস্মিক বন্যায় ভেঙ্গে গেল সড়ক ভোগান্তিতে ২ হাজার পরিবার ঢাকা ইলেকট্রিক্যাল বিজনেস ফোরাম ২০ বছর পূর্তি উপলক্ষে, আনন্দভবন ২০২৬ এনসিবির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী কটুক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত আলীকদমে নারীদের প্রশ্নোত্তরের মাধ্যমে সরকারি সেবা বুঝিয়ে দিল তথ্য অফিস বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: ঘাটাইল ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে বৈষম্যের অভিযোগ, লক্ষিন্দর ওয়ার্ডবাসীর তীব্র ক্ষোভ ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ নওগাঁ শহরের এআই-সংযুক্ত সিসিটিভির সুফল নওগাঁ সদর থানার শিকারপুর গোয়ালী গ্রামে অভিযানে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার সাপোর্টিং না থাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ছাত্রশিবিরের হামলায়, সাংবাদিক রাকিব আহত।

বাট্টাজোড়ের কুড়িবিলের জলাবদ্ধতা নিরসনে শিগগিরই খাল খনন শুরু হবে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বাট্টাজোড়ের কুড়িবিলের জলাবদ্ধতা নিরসনে শিগগিরই খাল খনন শুরু হবে: প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুড়িবিল এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে শিগগিরই খাল খননের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন, পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ অনুদানের চেক, শুকনো খাবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো অবশ্যই বাস্তবায়ন করব। শুধু তাই নয়, আমি যে ওয়াদা করেছি, তার তিনগুণ কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া বিনোদন কেন্দ্রকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন দিয়েছে। আগামী বছর থেকেই এর উন্নয়নকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিশেষ করে বাট্টাজোড় ইউনিয়নের কুড়িবিল এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের কাজ অচিরেই শুরু করা হবে।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে। দরিদ্র পরিবারের সন্তানদের বিদ্যালয়মুখী করতে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম চালু হয়েছে। ইমাম ও খাদেমদের সম্মানী ভাতা প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-খতিবদের এ সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের তালিকা প্রস্তুত করে ধাপে ধাপে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী দুই মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজও শুরু হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ৫৮টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a