আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মাতৃদুগ্ধই শিশুর প্রথম টিকা- লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মাতৃদুগ্ধই শিশুর প্রথম টিকা - লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

মোঃ আমির হোসাইন ছাদেকী,
 জেলা প্রতিনিধি (বান্দরবান)


জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান" প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রবিবার (২ আগস্ট) সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডা. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাইফুল ইসলাম, ডা. দীপ্তি ত্রিপুরা, ডা. সাকিবুল ইসলাম, স্যানিটারি ইনস্পেক্টর খুকুমণি বড়ুয়া, স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া, ফখরুল ইসলাম রাসেল, সিনিয়র স্টাফ নার্স নীলিমা রাণী দাশ, জুনিয়র নার্সবৃন্দ, সাংবাদিক নজরুল ইসলামসহ অনেকে।

সভাপতির বক্তব্যে ডা. সোলায়মান আহমেদ বলেন, মাতৃদুগ্ধ শুধু শিশুর শারীরিক ও মানসিক বিকাশেই নয়, মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডা. দীপ্তি ত্রিপুরা বলেন, মায়ের দুধের কোনো বিকল্প নেই। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অপুষ্টি প্রতিরোধ করে।

ডা. সাকিবুল ইসলাম বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুর জন্য শুধু মায়ের দুধই যথেষ্ট। এ সময় বাড়তি খাবার বা পানির দরকার নেই।

ডা. সাইফুল ইসলাম সতর্ক করে বলেন, শিশুকে শুয়ে শুয়ে দুধ খাওয়ানো যাবে না। এতে কানে দুধ গিয়ে সংক্রমণ ও কান পাকার মতো জটিলতা দেখা দিতে পারে।

আজ রোজ রবিবার ২/৮/২০২৬ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a