আজঃ 03 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ, ভোগনগর ইউনিয়নজুড়ে গর্ব সানজিদা আরফিন নওগাঁ জেনারেল হাসপাতালে কারাবন্দী অবস্থায় বগুড়া জেলা আ.লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু আড়াইহাজারে আওয়ামী লীগের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশে আবু কাওসার আশা আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না; ৮ লাখ ৮৩ হাজার টাকার মালামাল উদ্ধার নওগাঁয় ২০ বোতল ভারতীয় মদ জব্দ জাতীয় যুব পুরস্কার অর্জন করেন সামিউল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ নওগাঁর পত্নীতলায় ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম ২৯ জন পর্বত আরোহী এভারেস্টে ট্রাকিং এ গিয়ে বিপদের মুখে।হোটেলে আগুন ধরে ভষ্মীভূত আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পটিয়া প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে অপপ্রচার: ভুয়া নেতা সেজে বিভ্রান্তির অভিযোগ ৩০০০০ টাকা বেতনের দাবিতে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গারোবাজারে ভোক্তাধিকারের অভিযান ও জরিমানা।। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেনারেল হাসপাতালে কারাবন্দী অবস্থায় বগুড়া জেলা আ.লীগ নেতা জাকির হোসেনের মৃত্যু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহত জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে নওগাঁ জেলা কারাগারে বন্দী ছিলেন।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেন নবাবের মৃত্যু হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে জাকির হোসেন নবাব কারাগারে বন্দী ছিলেন। সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।

কারা সুপার আরও জানান, মৃত্যুর বিষয়ে হাসপাতাল থেকে তখনো আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি।

এদিকে, কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং এ-সংক্রান্ত অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে জানা গেলে বিস্তারিত প্রকাশ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a