আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,
আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধ আব্দুর রউফ ও তাঁর পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুর রউফ অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের সোনা মিয়ার স্ত্রী ফন্নু বেগমের সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ফন্নু বেগম ও তাঁর ছেলে তোতা মিয়া তাঁদের পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
তিনি বলেন, গত ১৮ আগস্ট রাতে ফন্নু বেগমের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তাঁর ছেলে তোতা মিয়ার একটি অটোভ্যান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পর থেকেই ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আব্দুর রউফ।
আব্দুর রউফ আরও অভিযোগ করেন, তাঁকে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর কাছ থেকে দুই শতাংশ জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি প্রশাসন ও পুলিশের কাছে অগ্নিকাণ্ডের ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো না হয় এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের দেওয়া হুমকির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আব্দুর রউফের ছেলে হাফিজুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা যায়নি।

আজ রোজ বৃহস্পতিবার ২০ আগষ্ট ২০২৬ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a