আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি

দৌলতপুরে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি বিভাগের কঠোর তৎপরতা: তদারকিতে উপজেলা প্রশাসন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


ফরিদ আহম্মেদ, দৌলতপুর (কুষ্টিয়া) ।

 কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে উপজেলা কৃষি বিভাগ। গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন  এই উপজেলায় যোগদানের পর থেকেই বর্তমান ডিলার, কৃষক এবং প্রশাসনের সাথে সমন্বয় করে নিয়মিত সভা ও তদারকি চালিয়ে যাচ্ছেন।

তিনি সারের বাজারে কৃত্রিম সংকট রোধে উপজেলার ১৪টি ইউনিয়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে জোরালো মনিটরিং ব্যবস্থা চালু করেছেন। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যেই অবৈধভাবে মজুতকৃত সার আটক করে নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বর/২০২৫ মাসের জন্য উপজেলায় পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ রয়েছে। এর মধ্যে ইউরিয়া ১,৩৭২ মেট্রিক টন, টিএসপি ৩২০ মেট্রিক টন, ডিএপি ৬৮০ মেট্রিক টন এবং এমওপি ৫৬৩ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। এই পরিমাণ সার দিয়ে বর্তমান মাসের চাহিদা পূরণ করা সম্ভব বলে নিশ্চিত করা হয়েছে। যা ৯০হাজার কৃষক পরিবারের মাঝে সুষম বণ্টনের মাধ্যমে এই সার সরবরাহ করা হচ্ছে।

কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে কৃষিবিদ রেহানা পারভীন বলেন, “বর্তমান কৃষিবান্ধব সরকার ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছাতে অত্যন্ত আন্তরিক। সারের কোনো ঘাটতি নেই। যদি কোনো ডিলার বা বিক্রেতা সারের ঘাটতির অজুহাত দেখায় বা বেশি দাম দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে কৃষি বিভাগকে জানানোর অনুরোধ রইল।” একই সাথে তিনি ফসল আবাদে সুষম সার ব্যবহারের পরামর্শ দেন, যা সারের অপচয় রোধ করবে। সারের কারসাজি রোধে তিনি সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

পদ্মা নদী বিধৌত এই উর্বর অঞ্চলে ধান, পাট এবং তামাকের ব্যাপক চাষ হয়। বিশেষ করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ বিভিন্ন কোম্পানির সহায়তায় এখানে বাণিজ্যিক ভিত্তিতে তামাক চাষ হয়, যদিও বর্তমানে ভুট্টার চাষ তামাকের বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে। এছাড়া ডাল, তৈলবীজ, সবজি এবং উন্নত জাতের আম ও লিচু উৎপাদনে দৌলতপুর সারা দেশে পরিচিত। উপজেলার একটি বড় অংশের মানুষের জীবিকা পানের বরজের ওপর নির্ভরশীল, যেখানকার 'মিষ্টি পান' বিদেশেও রপ্তানি হচ্ছে দৌলতপুরে। 

উপজেলা কৃষি অফিসের এই কঠোর তদারকির ফলে উপজেলার সাধারণ কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন উপজেলাবাসী।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a