আজঃ 17 July 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
এডহক কমিটির গঠিত জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবি আলীকদম জামায়াতের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে'—রথযাত্রায় চসিক মেয়র ডা. শাহাদাত নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে আলীকদমে জুলাই শহীদ দিবসের আয়োজন নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে কৃষক সমাবেশ সড়কে শৃঙ্খলা ফেরাতে জোরারগঞ্জ ও মিরসরাইয়ে জেলা পুলিশের বিশেষ ট্রাফিক অভিযান গৃহকর্মী আনোয়ারা বেগমের মুক্তি ও শ্রমিকের স্বীকৃতির দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মিছিল জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ: শহীদদের প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের গভীর শ্রদ্ধা। ৫ আগস্ট কে জুলাই গন অভ্যুত্থানের ঘোষণার দাবি। লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম: চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি আর্জেন্টিনার নাটকীয় জয়, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আলবিসেলেস্তেরা NJU এর আয়োজনে নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নলডাঙ্গায় ২২ জন জেলে আটক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় লোহাগাড়ায় ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা: ২ এলজিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। এম এ মান্নান ভুইয়া, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এর বক্তব্য। চট্টগ্রামে বন্যার্তদের পাশে এবিএম সিরাজুল মামুন পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদ সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক।

এমপি প্রার্থী সিরাজুল মামুনকে বিজয়ী করার আহবান হাফেজ কবির হোসেনের।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রিমা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,


বন্দরের উন্নয়নের লক্ষ্যে এমপি প্রার্থী সিরাজুল মামুনকে বিজয়ী করার আহবান হাফেজ কবির হোসেনের।

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করার জন্য বন্দরবাসীকে আহবান জানিয়েছেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি ও বন্দর উন্নয়ন ফোরামের সভাপতি হাফেজ কবির হোসেন। ২৮ নভেম্বর-২০২৫, শুক্রবার বিকালে এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে বন্দর ২০ নং ওয়ার্ডে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হাফেজ কবির হোসেন বলেন, বন্দরবাসীর সকল সমস্যা ও সংকটের মূল কারণ হলো বছরের পর বছর ধরে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচিত দুর্নীতিবাজ সংসদ সদস্যরা (এমপি)। "বন্দর একটি ঐতিহ্যবাহী এলাকা। কিন্তু দুঃখের বিষয়, এখানকার মানুষ এখনো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। পানির সমস্যা, গ্যাসের সমস্যা, নদী দখল, আর ভূমিদস্যুদের অত্যাচারে জনজীবন দুর্বিষহ। এর প্রধান কারণ হলো—বিগত দিন যারা এমপি ছিলেন, তারা জনগণের সেবক না হয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থেকেছেন।"

হাফেজ কবির বলেন, আপনারা জানেন ২০০৯ সালে উপজেলা নির্বাচনে তালা মার্কায় আমি বিপুল ভোটে বিজয়ী হলেও উসমান পরিবারের তৎকালীন এমপি নাসিম উসমানের ইশারায় মধ্যরাতে ফলাফল পরিবর্তন করে দিয়েছিল। আপনার-আমার ভোটের অধিকার, আমাদের সকল অধিকার বিগতদিনে তারা কুক্ষিগত করে রেখেছিল। সেইদিন শেষ হয়ে গেছে। এদেশের তরুণরা নতুন করে কাউকে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে দিবে না। 
তিনি আরও বলেন, "দুর্নীতি, লুটপাট এবং অন্যায়-অবিচার এই এলাকার উন্নয়নের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই এই সমস্যার মূল উৎপাটন করতে হলে রাজনীতির ময়দানে নৈতিক পরিবর্তন আনা অপরিহার্য।" এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য এবিএম সিরাজুল মামুনের মতো একজন আল্লাহওয়ালা এবং সৎ জনপ্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। তিনি নারায়ণগঞ্জের সকল আলেম-উলামা, দ্বীনদার এবং শিক্ষিত ও সচেতন মানুষের কাছে ব্যাপকভাবে সমাদৃত। আর এবার সব ইসলামী দল এক হয়েছে। একবাক্সে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সর্বত্র পরিবর্তনের আওয়াজ উঠেছে। এবার যেন আমরা বন্দরবাসী ভুল না করি।

তিনি বন্দরের ভোটারদের উদ্দেশ্যে বলেন, "আপনারা দেখেছেন দুর্নীতিবাজ এমপিদের কর্মকাণ্ড। এবার সময় এসেছে পরিবর্তন আনার। যদি আপনারা আল্লাহকে ভয় করে চলা একজন মানুষকে নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ এই দুর্নীতি দূর হবে এবং সেবার মাধ্যমে শান্তি ফিরে আসবে।" তিনি বন্দর সহ নারায়ণগঞ্জ-৫ আসনের আপামর জনগণের প্রতি আহ্বান জানান, "যদি সত্যিকার অর্থে বন্দরের মানুষের ভাগ্যের পরিবর্তন চান এবং সব সমস্যা ও সংকট দূর করতে চান, তবে আপনারা আসন্ন নির্বাচনে এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করুন। তার বিজয় হবে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ইনসাফের বিজয়।"

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন- খোলফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, উলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, বন্দর থানা সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, শাহিনুজ্জামান, ২০ নং ওয়ার্ড সভাপতি মুফতী আবু হানিফ, ইসলামী ছাত্র মজলিসের আরিফ হুসাইন, ডাঃ ওলিউর রহমান, প্রমুখ। 



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a