আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

বাট্টাজোড় ইউনিয়নে ৩নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪



বকশীগঞ্জ  প্রতিনিধি: আলী মজনু বাবু 

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মন্ডল। তিনি বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. আকতার হোসেন মাস্টার। তিনি বলেন, “দলকে সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার। তিনি বলেন, “স্বৈরশাসক শেখ হাসিনার অত্যাচারে নিপীড়িত-নিপীড়নক্লিষ্ট জনগণ আজ জেগে উঠেছে। ইনশাআল্লাহ, বিএনপির নেতৃত্বেই দেশে আবার ফিরে আসবে সুদিন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক বজলুর রশিদ। তিনি বলেন, “এদেশের মানুষ পিয়ার পদ্ধতি চায় না, তারা চায় গণতন্ত্র। আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে যাব ইনশাআল্লাহ।”

বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত   চেয়ারম্যান   মো. লিটন আকন্দ বলেন, “আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত বিএনপির বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।”

সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু মেম্বার বলেন, “তৃণমূল কর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের সম্মান ও প্রেরণা দিতে হবে।”

বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সভাপতি খাইরুল ইসলাম মন্ডল বলেন, “যুব সমাজকেই বিএনপির নেতৃত্বের ধারায় এগিয়ে আনতে হবে।”

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দলের কর্মসূচি পালন করে যাব এবং জনগণের পাশে থাকব।”

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a