আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বাপ্পি হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন - নলডাঙ্গায় হুইপ দুলু আলীকদম চৈক্ষং ইউনিয়নে রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন" দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল

পাঁচ বছরের শিশুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি 24

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতি, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিফাত উল্লাহ শিফাতের পরিবারের দাবি, গত শুক্রবার শিফাতের পাঁচ বছরের শিশু কন্যার সঙ্গে প্রতিবেশী সদাগর মিয়ার ছেলের ঝগড়া হয়। পরে শিশুদের সেই বিরোধ অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর জের ধরে রোববার সন্ধ্যায় শিফাত ও সদাগর মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
অভিযোগ করা হয়, এ সময় সদাগর মিয়া, জিয়াউল হক, রহমত আলী, মুসলিম মিয়া, মিলন মিয়া ও রিয়াজুল হকের নেতৃত্বে একদল লোক শিফাতের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চারটি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে শিফাত, তার মা মাজেদা বেগম ও শফিকুল ইসলাম এবং অপর পক্ষের মিলন মিয়াসহ মোট পাঁচজন আহত হন।হামলার সময় ঘর থেকে ৩ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ ও চালের বস্তা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন শিফাত।এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a