আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার

বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,
 আলীমজনু বাবু,

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল-হুসনা এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, নতুন অর্থবছরে পৌরসভার মোট প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা ২৭ পয়সা এবং মোট প্রস্তাবিত ব্যয় ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৮২৩ টাকা ২৭ পয়সা এবং উন্নয়ন খাতে আয় ও ব্যয় সমানভাবে ২৪ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বকশীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক আসমা উল-হুসনা বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।

আজ রোজ মঙ্গলবার ৩০-জুন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a