আজঃ 18 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. জনাব ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার মন্ত্রী শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

ধানের শীষের প্রার্থী ও রাজশাহী বাসীর প্রাণপ্রিয় নেতা মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারণা শুরু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও রাজশাহী বাসীর প্রাণপ্রিয় নেতা মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারণা শুরু 

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও রাজশাহী বাসীর প্রাণপ্রিয় নেতা সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু।
তথ্য সুত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাজ শেষে রাজশাহী সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহ মখদুম রুপোশ (রঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রমের সূচনা করেন।
পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মাজার প্রাঙ্গণ থেকে দরগাপাড়া, হোসেনিগঞ্জ, বেতপট্রি–সহ মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 
গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট ও সমর্থন প্রার্থনা করেন। 
রাজশাহী বাসীর আস্থার প্রতীক এই নেতা পথচারী, রিকশাচালক, দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সমর্থন ও আস্থা চান।
এসময় সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চাইতে লিফলেট বিতরণ করেন।
সংক্ষিপ্ত পথসভায় মিজানুর রহমান মিনু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত রাজশাহী গড়তে আমি কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা আর ভোটই আমার শক্তি। ধানের শীষের বিজয়ে জনগণের জয় হবে।”
তিনি আরও বলেন, “জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে আমি কখনো আপস করিনি, করবও না। রাজশাহী-২ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ এবং সাধারণ মানুষের জীবিকার সুযোগ বৃদ্ধি—এসবই হবে আমার মূল অঙ্গীকার।”
এ ছাড়াও তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীন মত প্রকাশের পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে ধানের শীষের বিজয় জরুরি উল্লেখ করে বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি—আপনাদের একজন কর্মী হিসেবেই কাজ করব। ক্ষমতা নয়, জনগণের সেবা করাই আমার প্রথম দায়িত্ব।”
প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a