বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্যসচিব তানজির আহমেদ সুজন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বগারচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা।
এ জাতীয় আরো খবর...