আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

রাণীনগর-আত্রাই মহাসড়কে মটরসাইকেল ডাকাতির চেষ্টা; ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 


নওগাঁর রাণীনগর উপজেলার রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় চলন্ত মোটরসাইকেল ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


শুক্রবার রাতে স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে উপজেলা সদরের খট্টেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফয়সাল হোসেন (২১) নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে। সানা মন্ডল (২২) বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে। রাব্বী হাসান (১৯) একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গোনা গ্রামের মাহাবুব নামে এক যুবক মোটরসাইকেল নিয়ে নিজ গ্রামের রাস্তা দিয়ে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তার গতিরোধ করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার (ডাকাতির) চেষ্টা করে। তখন ভুক্তভোগী মাহাবুবের চিৎকার ও চেঁচামেচি শুনে আশেপাশের এলাকার লোকজন ছুটে আসেন।

স্থানীয় জনতা ডাকাত দলকে চারদিক থেকে ধাওয়া করে তাৎক্ষণিকভাবে রাণীনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে উপজেলা সদরের খট্টেশ্বর এলাকা থেকে ডাকাত দলের ওই তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে এ সময় ডাকাত দলের অন্য ৫ সদস্য অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় চাকু এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় শুক্রবার রাতেই গ্রেফতারকৃত ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে রাণীনগর থানায় একটি ডাকাতির চেষ্টার মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a