আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

আনোয়ারায় ঝিওরী প্রিমিয়ার লীগ শর্ট পিস ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

মুহাম্মদ বোরহান উদ্দিন টুটুল, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম 

ঝিওরী প্রিমিয়ার লীগ আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ সিজন–৩ এর ফাইনাল ম্যাচে দর্শকনন্দিত এক রোমাঞ্চকর লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বার আউলিয়া ক্রিকেট একাদশ। গতকাল সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় ঝিওরী চেয়ারম্যান ঘাটায় মরহুম জামাল উদ্দিন চৌধুরী ও মরহুম সইফুউদ্দিন চৌধুরী চেয়ারম্যানের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে বার আউলিয়া ক্রিকেট একাদশ সুপার ওভারে ৩ রানের নাটকীয় জয় লাভ করে।

ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইতাছি কিং স্টার ক্রিকেট একাদশ। শুরুতে চাপের মুখে পড়লেও শেষ মুহূর্তে দলীয় অধিনায়কের মারমুখী ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫৩ রানের লক্ষ্য দাঁড় করায় তারা। জবাবে ব্যাট করতে নেমে বার আউলিয়া ক্রিকেট একাদশও শুরুতে চাপে পড়ে। তবে পরবর্তী ব্যাটসম্যান কায়মুল দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। নির্ধারিত ওভার শেষে দুই দলের রান সমান হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে উত্তেজনা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত বোলিং ও সাহসী ব্যাটিংয়ের মাধ্যমে বার আউলিয়া ক্রিকেট একাদশ ৩ রানে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন রেজা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যুরো চিফ, এটিএন নিউজ এবং প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তও্বধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব,চট্টগ্রাম সিটি কর্পোরেশন; ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; মোহাম্মদ আসিফ মহিউদ্দীন রেজা, আইনজীবী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং মোহাম্মদ শাফকাত বিন আমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন।এসময় প্রধান অতিথি বলেন, এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান। খেলাধুলার পাশাপাশি সামাজিক উন্নয়নও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a