আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আর্জেন্টিনার সমর্থনে দোকানের নাম বদল, জার্সি পরলেই বিশেষ ছাড়

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪

আর্জেন্টিনার সমর্থনে দোকানের নাম বদল, জার্সি পরলেই বিশেষ ছাড়


নিজস্ব প্রতিনিধি,


ঠাকুরগাঁও ফুটবল বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য বহিঃপ্রকাশ। এই ফুটবলের উন্মাদনা শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি অলিগলি থেকে ব্যবসা প্রতিষ্ঠানেও।

বিশ্বকাপের আবহে ঠাকুরগাঁও সদর উপজেলার কাঁচামালের আড়তে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সবজি ব্যবসায়ী কাওসার আলী। শুধু দোকান সাজসজ্জাতেই থেমে থাকেননি তিনি, নাম বদলে রেখেছেন আর্জেন্টিনা সবজি ভান্ডার। দিয়েছেন সবজি কিনলে বিশেষ ছাড়ের ঘোষণাও।

সরেজমিন দেখা যায়, কাঁচাবাজারের বাকি সব দোকান থেকে আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক কাওসার আলীর দোকানটি সম্পূর্ণ আলাদা। নিজের খুচরা সবজির দোকানটিকে সাজিয়েছেন নীল-সাদা রঙের আর্জেন্টিনার পতাকায়। পুরো দোকান ঘিরে রাখা হয়েছে অসংখ্য পতাকা।

শুধু সাজসজ্জাতেই থেমে থাকেননি কাওসার। নিজের দোকানের নামও বদলে রেখেছেন আর্জেন্টিনা সবজি ভান্ডার। দোকানের সামনে টানানো সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা রয়েছে নামটি। তার পাশেই আরেকটি আকর্ষণীয় ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। সেটি হলো- ‘আর্জেন্টিনার জার্সি পরে আসলেই কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত ছাড়।’

কাওসারের দেওয়া এ ঘোষণার পর থেকেই বাজারে সৃষ্টি হয়েছে ভিন্নরকম উৎসাহ। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে অনেক ক্রেতা ভিড় জমাচ্ছেন কাওসার আলীর দোকানে। তারা সবজি কিনছেন, আবার কেউ কেউ শুধু কৌতূহল মেটাতে এসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

সবজি বিক্রিতে আর্জেন্টিনা সমর্থকদের ১০ টাকা ছাড় দিচ্ছেন কাওসার 
আর্জেন্টিনা সবজি ভান্ডারে সবজি কিনতে আসা রাহাত বলেন, “ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তো কতই দেখেছি, কিন্তু জার্সি পরে সবজি কিনলে ১০ টাকা ছাড়- এমন কাণ্ড কখনো শুনিনি। আমি কিছু বাজার করলাম। এতে মেসির প্রতি ভালোবাসাও প্রকাশ হলো, আবার পকেটের টাকাও কিছু বাঁচল।

”সবুজ মিয়া নামের আরেক আর্জেন্টিনা ফুটবল ভক্ত বলেন, “আমি কিছু কিনতে আসিনি। আর্জেন্টিনা সবজি ভান্ডারের নাম শুনে দেখতে এসেছি। আমার বাসা প্রায় ২০ কিলোমিটার দূরে। এত দূর থেকে আমার সঙ্গে আরো তিনজন এসেছেন।”

কাওসারের দোকান দেখতে আসা মিরাজ বলেন, 

“আমি ব্রাজিল ভক্ত, তবুও কাওসারের দোকানের কথা শুনে দেখতে এসেছি। কাওসারের দোকানে সাজসজ্জা ও বিশেষ ছাড় বেশ ভালো লাগল।”কাওসারের দোকান থেকে সবজি কিনছেন দুই আর্জেন্টিনার সমর্থক

বাজারের নিয়মিত ক্রেতা রঞ্জু চৌধুরী বলেন, “আমি বাজারে আসার পর কাওসারের দোকান চোখে পরে। কৌতুহলী হয়ে সেই দোকানে কিনাকাটা করতে যাই। আর্জেন্টিনার জার্সি না থাকায় কোনো ছাড় পাইনি। তবে, সেখান থেকে শাক-সবজি কিনতে পারায় ভালো লেগেছে।”

আর্জেন্টিনা সবজি ভান্ডারের মালিক কাওসার আলী বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে এই দলের খেলা নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে। তাই নিজের ভালোবাসা প্রকাশ করতে দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। ক্রেতাদেরও একটু আনন্দ দিতে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।”

স্থানীয়দের ভাষ্য, এমন ব্যতিক্রমী উদ্যোগ এর আগে এই বাজারে দেখা যায়নি। ফলে প্রতিদিনই উৎসুক মানুষ ভিড় করছেন দোকানটি দেখতে। সবাই বলছেন, এটি ফুটবল প্রেমের অনন্য প্রকাশ।

রহমত আরিফ আজ রোজ বুধবার ২৪-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a