আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

রংপুরে ছাদ থেকে ফেলে খুন প্রেমিকের মামাকে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোহাম্মদ কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):

রংপুরের পীরগাছার এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে ঢাকার সাভারে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম মনোয়ারুল বকসি। পরিবারের অভিযোগ, পীরগাছা থানা পুলিশের উপস্থিতিতে এবং পুলিশের পোশাক পরে অভিযানে অংশ নেওয়া কিশোরীর বাবা শফিকুল ইসলাম মিন্টু তাঁকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করেছেন। শনিবার নিহতের মরদেহ পীরগাছায় পৌঁছালে ক্ষুব্ধ এলাকাবাসী কফিন নিয়ে থানা অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পীরগাছার মোংলাকুটি উজানপাড়া এলাকার শাহরিয়ার কবির সৌমিকের সঙ্গে একই এলাকার ১৫ বছর বয়সী মিমি আক্তারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় সম্প্রতি দুজন একসঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন কিশোরীর বাবা শফিকুল ইসলাম মিন্টু। জিডির সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) কনক চন্দ্রের নেতৃত্বে চার সদস্যের একটি পুলিশ দল ঢাকার সাভারের বিপিএটিসি কোয়ার্টারে অভিযান চালায়।
অভিযোগ অনুযায়ী, অভিযানকালে পুলিশের সঙ্গে কিশোরীর বাবা শফিকুল ইসলাম মিন্টুও উপস্থিত ছিলেন এবং তাঁর গায়ে ছিল পুলিশের পোশাক। কথা কাটাকাটির একপর্যায়ে প্রেমিক সৌমিকের মামা মনোয়ারুল বকসিকে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে শফিকুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একজন সাধারণ নাগরিক কীভাবে পুলিশের পোশাক পরে অভিযানে অংশ নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিহতের এক স্বজন বলেন, "ছেলে-মেয়ে দুজন প্রেম করে চলে গিয়েছিল। কিন্তু কিশোরীর বাবা পুলিশের পোশাক পরে পুলিশের সঙ্গে ঢাকায় গিয়ে আমাদের নিরপরাধ ছেলেকে ছাদ থেকে ফেলে হত্যা করেছেন। আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।"

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক  বলেন, "মূল ঘটনাটি ঢাকার সাভার থানা এলাকায় ঘটেছে। মামলার আইনগত প্রক্রিয়া সেখানেই চলছে। পুলিশের পোশাক পরিধান ও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
শনিবার নিহতের মরদেহ পীরগাছায় পৌঁছালে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী দলে দলে ছুটে আসেন। কফিন নিয়ে থানা চত্বরে অবস্থান নিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও থানা অবরোধ করেন নিহতের পরিবার ও বামনডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a