আজঃ 31 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের নবম ত্রিশূল প্রতিষ্ঠা বার্ষিকীতে জননেতা জাকির খান। ভূরুঙ্গামারীতে রিসিভ ছাড়া সার পরিবহনে কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ীর ৭ বস্তা সার জব্দ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড নেশাগ্রস্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন মা: দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পাঁচলাইশে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার চিলমারীতে বন্ধ হলো নৌপথে ফেরি চলাচল

ইরানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ ফারিদ খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, দেশে নতুন পার্লামেন্ট বসাচ্ছেন। পার্লামেন্টে এই জুলুমের বিরুদ্ধে দ্রুত নিন্দা জানাতে হবে। রমজান মাসে শিশু হত্যা ও হাসপাতালের রোগী হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে।

তিনি আরও বলেন, আর কোন সংযম ও যুদ্ধ বিরতি নেই, এই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাটি ধ্বংস হওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে। পৃথিবীর নিপিড়ীত মানুষেরা এবং বিশ্ব মুসলিম ইরান ও আফগানিস্তানের পাশে রয়েছে। এইবার জালিমদের পতন হবে ইনশাআল্লাহ।

বিক্ষোভে অংশগ্রহণ করেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ৷



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a