আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
স্টাফ রিপোর্টার :-- 

ঢাকা, রবিবার, ২৮জুন, ২০২৬ খ্রী: সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক  ডা: সৈয়দ আবু আহাম্মদ শাফির ফেসবুক পোস্টের জের ধরে সারাদেশের সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় তাদের সাথে দেখা করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল রবিবার দুপুর ১২টায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে যান। সেখানে গিয়ে তাদের না পাওয়ায় মহাপরিচালকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ এবং উপ-পরিচালকের পিএসের সঙ্গে কথা বলেন। তবে শীঘ্রই সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে জনসংযোগ কর্মকর্তা জিন্নাহ সময়সূচী জানিয়ে দেবেন। 

কিন্তু তারা অধিদপ্তরে উপস্থিত না থাকায় নেতৃবৃন্দ মোবাইল ফোনে উপ-পরিচালক ডা: আহাম্মদ শাফির সাথে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় ডা: শাফি বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন হাসপাতাল গুলোর পরিস্কার পরিচ্ছন্নতা উন্নয়নে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সাংবাদিকরা যেহেতু তৃণমূল থেকে সারাদেশের হাসপাতাল গুলোর নোংরা চিত্র তুলে ধরছেন তাই এর পরিচ্ছন্নতা উন্নয়নে এক অর্থ বছরের জন্য সাংবাদিকদের তত্ত্বাবধানে ছেড়ে দিতে চাই ; এরকম একটি মতামত আমি ফেসবুকে তুলে ধরেছি। তবে এটির দায়িত্ব সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর এবং তথ্য মন্ত্রণালয় চুড়ান্ত করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন বলেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে একটি টিম স্বাস্থ্য অধিদপ্তরে যান এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়।

এদিকে দুপুর সাড়ে ১২টায় অধিদপ্তরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তিনি কেনো কি কারণে এরূপ মন্তব্য করেছেন, এর চুড়ান্ত দেখা হবে। 

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা: আহাম্মদ শাফি'র একটি ফেসবুক পোস্টে সারাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের অনেকে ঠাট্টা বিদ্রুপ করে রেহাই পেতে চায়। তবে আমরা এ বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। যদি কর্তৃপক্ষ আসলেই সাংবাদিকদের ব্যবস্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটি করান তাহলে আমরা হাসপাতাল চকচকে ঝকঝকে পরিষ্কার করে দেখিয়ে দিতে চাই। আর যদি ঠাট্টা বিদ্রুপ করে থাকেন তবে তার ফলাফল ভালো না-ও হতে পারে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a