আজঃ 31 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিশেষ সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের সদস্যরা।

একই সাথে সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবি ক্যাম্প বা বিওপিকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।

বুধবার (৩ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামীরী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
জানানো হয়, বুধবার রাত থেকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সকল কোম্পানি ও বিওপির এলাকায় পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ টহলও পরিচালিত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় সীমান্ত এলাকায় নিবিড় নজরদারি নিশ্চিত করতে হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলস সহ বিভিন্ন আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

এবিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, এসব কর্মসূচিতে পুশইন ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি এবং প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। একই সাথে সকল সীমান্ত অপরাধ বন্ধে বিশেষ ভাবে কাজ শুরু করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ সহ সকল অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a