আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস: অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা, নির্ধারিত রুটে যানবাহন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস: অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা, নির্ধারিত রুটে যানবাহন


পারভেজ বাঙালী, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম 


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আয়োজিতব্য জশনে জুলুস ও ধর্মীয় কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত ২৫ আগস্টের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ আগস্ট ২০২৬, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে র‌্যালি ও মাহফিল অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচি সম্পন্ন করতে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জশনে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রায় সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার, মানুষ বা মূর্তির কুশপুত্তলিকা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

সিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মূল জশনে জুলুসের জন্য নির্ধারিত রুট হলো—সকাল ৮টায় ষোলশহর আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া ও লালখান বাজার হয়ে টাইগারপাস; এরপর একই পথ দিয়ে ফিরে জুলুসটি আলমগীর আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হবে।

এ ছাড়া জশনে জুলুস চলাকালীন লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারটি বন্ধ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে ওই এলাকায় যান চলাচলে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

সিএমপি জানিয়েছে, র‌্যালি শুরু হওয়ার পর থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আজ রোজ মঙ্গলবার ২৫/৮/২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a