আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০ নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন চিলমারীতে প্রতিবন্ধীদের সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে’—বকশীগঞ্জে মন্ত্রী মিল্লাত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জ জজ কোর্ট এর আইনজীবীর চেম্বারে সন্ত্রাসী তাণ্ডব নথিপত্র লুট সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ,

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ফারিদ খান ইফতি,  সিটি কর্পোরেশনের, প্রতিনিধি।

​ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকায় এক আইনজীবীর বাসভবন ও চেম্বারে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা, লুটপাট এবং গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় একদল চিহ্নিত চাঁদাবাজ ও দুষ্কৃতকারী এই তাণ্ডব চালায় বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী অ্যাডভোকেট মোঃ হারুনুর রশিদBNP

স্ত্রী জান্নাতুল ফেরদৌসী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই অভিযোগ পেশ করেন।

​অভিযোগের বিবরণে প্রকাশ, পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা অ্যাডভোকেট হারুনুর রশিদের পরিবারের কাছে গত ২০ মে স্থানীয় বাসিন্দা মোঃ ফালান (৪৯), সামছু (৪৫), জিসান (৩৮), বিপ্লব (৪০), নাঈম (৩০) সহ একদল সন্ত্রাসী ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ৭ দিনের সময় বেঁধে দেয়। চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে গত ১২ জুন শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬:৫০ ঘটিকায় ১০/১২ জন অজ্ঞাতনামা সহযোগীসহ উক্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় ওই বাসভবনে চড়াও হয়।

​ঘটনার সময় আইনজীবী বাসায় অনুপস্থিত ছিলেন। সন্ত্রাসীরা পুনরায় চাঁদা দাবি করলে বাদীর সাথে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা বেআইনিভাবে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আইনজীবীর চেম্বারে ব্যাপক ভাঙচুর চালায়।

তারা চেম্বারের ড্রয়ার থেকে নগদ ২০ হাজার টাকা, আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের আইন সংক্রান্ত মূল্যবান বইপত্র এবং ২ লাখ টাকার আসবাবপত্র লুটে নেয়। একই সাথে তারা একটি বিচারাধীন হত্যা মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নথিপত্র অসৎ উদ্দেশ্যে চুরি করে নিয়ে যায়, যার ফলে ওই আইনজীবী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​ঘটনার সময় গৃহবধূ জান্নাতুল ফেরদৌসী বাধা দিতে গেলে প্রধান আসামি ফালানসহ অন্যেরা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং শ্লীলতাহানির উদ্দেশ্যে তার শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে লাঞ্ছিত করে। বাদীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সন্ত্রাসীরা সর্বমোট ৪ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল লুট করে এবং পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ প্রাপ্তির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a