আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা মেয়র ডা. শাহাদাতের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের প্রধান অভিশাপ ‘জালাবদ্ধতা’ দূর করতে এবং সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে হওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এক ব্যতিক্রমী ও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর ৪টি সংসদীয় আসনকে কেন্দ্র করে গঠন করা হচ্ছে পৃথক ৪টি বিশেষ সমন্বয় কমিটি।

শনিবার (১১ জুলাই) দুপুরে দামপাড়াস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রেস্ট হাউসে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে চট্টগ্রামের নবনির্বাচিত সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। সভায় চট্টগ্রাম মহানগরীতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


মতবিনিময় সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,

"চট্টগ্রামের নাগরিক সমস্যাগুলো কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সমন্বিত উদ্যোগই এ সমস্যার স্থায়ী সমাধানের একমাত্র পথ। সে লক্ষ্যেই মহানগরীর চারটি সংসদীয় আসনে আসনভিত্তিক কমিটি গঠন করা হবে।"

তিনি জানান, প্রতিটি কমিটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসাসহ সংশ্লিষ্ট সকল সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন। কমিটিগুলো সরেজমিনে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পরিমাণ, জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি চিহ্নিত করবে। এরপর দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, যা জনগণের দুর্ভোগ কমাতে এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে ভূমিকা রাখবে।


মহানগরীর প্রধান ৪টি সংসদীয় আসনকে কেন্দ্র করেই এই পৃথক সমন্বয় কমিটিগুলো কাজ করবে। আসনগুলো হলো:

চট্টগ্রাম-৮ (বায়েজিদ–চান্দগাঁও)

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া–ডবলমুরিংয়ের অংশ)

চট্টগ্রাম-১০ (হালিশহর–পাহাড়তলী–খুলশী)

চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা–ইপিজেড)

এই কমিটিগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্য—অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান এবং সাঈদ আল নোমানের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের সুপারিশ প্রণয়ন করবে। সভায় উপস্থিত সংসদ সদস্যরাও এই সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

উপস্থিত ছিলেন সেবা সংস্থার শীর্ষ কর্মকর্তারা
আন্তঃসংস্থা সমন্বয় জোরদার করার এই সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মোহাম্মদ জানে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় সিদ্ধান্ত হয়, এই ৪টি কমিটি সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করবে। সমন্বিত এই ফ্রন্টলাইনের মাধ্যমে চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার একটি স্থায়ী ও টেকসই সমাধান আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a