কফিলুর রহমান(বিভাগীয় প্রধান,রংপুর):
কুড়িগ্রামের কচাকাটায় পূবকেদার ইউনিয়নের পশ্চিম খামার গ্রামে শহীদ মো: গোলাম রব্বানীর কবর জিয়ারত করলেন স্হানীয় জনসাধারণ ও এনসিপিরনেতাকর্মীগণ।
শহীদ মো: গোলাম রব্বানী কচাকাটার পূবকেদার ইউনিয়নের পশ্চিম খামার গ্রামে ১৫/০১/২০০৮ সালক জন্মগ্রহণ করেন। পিতা মো: সাইদুল ইসলাম। মাতা মোছা: আমেনা বেগম। রব্বানী পূব খামার ইসলামী দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীর ছাএ থাকা অবস্থায় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করার জন্য যায়। সে সময় ঢাকা সহ সারা বাংলাদেশে জুলাই আন্দোলন শুরু। সেই জুলাই আন্দোলনে ২০ ই জুলাই ২০২৪ আন্দোলন চলমান সময়ে শহীদ মো: গোলাম রব্বানীর কিডনীতে গুলি লাগে এবং বনশ্রী রামপুরা ঢাকায় ২০জুলাই ২০২৪ ইং তারিখে শাহাদাত বরন করেন।
উপস্থিত ছিলেন,পশ্চিম খামার জামে মসজিদ (ইমাম সাহেব, মনিরুজ্জামান) নুরুজ্জামান(প্রধান শিক্ষক )।রফিকুল সহ স্হানীয় জনগণ।উপস্হিত ছিলেন এনসিপির বাপ্পি, মানিক, গোলাপ, মাহফুজুল ইসলাম কিরন (আহ্বায়ক, ভূরুঙ্গামারী উপজেলা ) প্রিন্স, আশরাফুল, আলমগীর হোসেন (আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা ) সহ স্হানীয় নেতাকর্মীগণ।ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে কফিলুর রহমান (সাংবাদিক )।
এ জাতীয় আরো খবর...