আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মাদক-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতির পুনর্ব্যক্ত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সীতাকুণ্ডে পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন

(মাদক-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতির পুনর্ব্যক্ত)

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শনে গিয়ে থানার কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। এ সময় তিনি সন্ত্রাস, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো অপরাধীর প্রতি ন্যূনতম ছাড় দেওয়া হবে না।

রোববার (২ আগস্ট) সকালে পুলিশ সুপার সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার সার্বিক মান পর্যালোচনা করেন। এ সময় থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি পেশাদারিত্ব, জবাবদিহিতা, সততা ও মানবিক আচরণকে পুলিশি দায়িত্ব পালনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার সীতাকুণ্ড উপজেলার বাটিরখীল এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকাবাসী কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে ধরেন।

স্থানীয়দের অভিযোগ শোনার পর পুলিশ সুপার প্রতিটি বিষয় আইনানুগভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তার পরিচয়, প্রভাব কিংবা অবস্থান বিবেচনায় নেওয়া হবে না। আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ বদ্ধপরিকর।

তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের তৎপরতার পাশাপাশি নাগরিকদের সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে তথ্য দিলে আইনশৃঙ্খলা রক্ষায় তা কার্যকর ভূমিকা রাখবে।

জেলা পুলিশ সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং জোরদারে মাঠপর্যায়ে তদারকি ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে। এর অংশ হিসেবেই বিভিন্ন থানা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনগণের মতামত ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a