আজঃ 17 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নারী গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো. আরফান আলী :

 ঠাকূরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ নার্গিস আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর মৌলভীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার সঙ্গে দুই বছর বয়সী একটি দুগ্ধপোষ্য কন্যা সন্তান সাথে ছিল।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে চন্ডিপূর মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম বাড়ীর পেছনের গেট দিয়ে পলায়ন করতে  গেলেও তার স্ত্রী নার্গিস আক্তারকে বাড়ীর উঠান থেকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন ও নারী পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নার্গিস আক্তারের কাছ থেকে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শনিবার ঠাকূরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাতক স্বামী জাহাঙ্গীর আলমকেও আসামী করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত নার্গিস আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাকিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আদালতের কাছে আসামিকে জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a