আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড

অবৈধ ভাবে নাটোরে মাটি কাটায় জরিমানা সহ ট্রাক্টর জব্দ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

অবৈধ ভাবে নাটোরে মাটি কাটায় জরিমানা সহ ট্রাক্টর জব্দ  

ইউসুফ হোসেন,
 জেলা প্রতিনিধি,নাটোর,


নাটোরের নলডাঙ্গায় মরা আত্রাই নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা সহ একটি মাটিবাহী ট্রাক্টর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ মার্চ-২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও নলডাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদপুর এলাকার মরা আত্রাই নদীতে রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ২০-২৫ জন শ্রমিক দিয়ে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ট্রাক্টর ও চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন খাজুরা ইউনিয়নের চাঁদপুর বড়ঘাট এলাকার মোফাজ্জুল হোসেনের ছেলে ইয়াদুল ইসলাম (২৭) ও মৃত নবীর উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (৪১)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে তাদের ১ মাসের  কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নলডাঙ্গা উপজেলা প্রশাসন জানিয়েছেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তাং ৭ এপ্রিল ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a