আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি

নলডাঙ্গায় সংবাদ সম্মেলন করলেন শিক্ষক আব্দুল হাকিম

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি 24

ইউসুফ হোসেন 
জেলা প্রতিনিধি, নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাকিম তাঁর উপর সংঘটিত হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক মোঃ আব্দুল হাকিম জানান, ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ রূপালী বেগমের কিছু অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন তিনি। ওই অভিযোগ নিয়ে ৮ সেপ্টেম্বর দুপুর ২টায় একটি শালিসি বৈঠক নির্ধারিত হয়। কিন্তু বৈঠকের আগের দিন ৭ সেপ্টেম্বর সকাল প্রায় ১০টার দিকে তিনি পাটুলে খালার বাড়ি থেকে বাইসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় কুমোদবাটী গ্রামের পানাউল্লাহ দাঁড়া সংলগ্ন রাস্তায় পূর্বপরিকল্পিতভাবে হামলার শিকার হন।
হাকিমের অভিযোগ, সহকর্মী রূপালী বেগম, তাঁর ছেলে মোঃ তানভীর আহম্মেদ, মোঃ মামুনুর রশিদসহ কয়েকজন ধারালো হাসুয়া, লোহার রড ও শাবলসহ অস্ত্র নিয়ে তাঁর উপর অতর্কিত হামলা চালায়। তানভীর আহম্মেদ লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করতে গেলে তিনি হাত তুলে আত্মরক্ষা করেন, ফলে বাম হাতে গুরুতর জখম হয়। এরপর তাঁকে টেনে-হেঁচড়ে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ঘরের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বুকে ও পিঠে নির্বিচারে পেটানো হয়।
তিনি আরও জানান, হামলাকারীরা তাঁর পকেটে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তিন দিনের চিকিৎসা শেষে আংশিক সুস্থ হয়ে তিনি নলডাঙ্গা আমলী আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছেও লিখিত অভিযোগ জমা দেন।
তবে হামলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি কোনো ন্যায্য প্রতিকার পাননি বলে অভিযোগ করেন। উল্টো রূপালী বেগম তাঁর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেছেন এবং নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল হাকিম সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনটি দাবি জানান—
১) ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত,
২) দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,
৩) তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ন্যায়বিচার চাই। আপনাদের সহযোগিতা ও প্রচারের মাধ্যমে সত্য উদঘাটন হবে বলে আশা করি।”
এ বিষয়ে বাঁশিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ রুপালী বেগম বলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিমের মাথায় সমস্যা আছে, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a