আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার

উলিপুরে ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশু রোহানকে বাঁচাতে বাবা-মা'র আকুতি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

উলিপুরে ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশু রোহানকে বাঁচাতে বাবা-মা'র আকুতি

মোহাম্মদ কফিলুর রহমান,
রংপুর,

রিক্সা চালক বাবার ফুটফুটে ছেলে, বয়স মাত্র ৫ বছর। যে বয়সে শিশুর বিকাশ, বন্ধু ও খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা; সেই বয়সে দুরারোগ্য ব্লাড ক্যান্সারের সাথে কঠিন লড়াই করছে রোহান হোসেন লাব্বাইক নামের ৫ বছরের শিশু । 

যেনো জন্মিবার শুরু থেকেই তার পিছু তারা করে আসছে সেই মরণ ব্যাধী। তাই দুনিয়ার বুকে জন্ম নিলেও, বৈচিত্রময় এই পৃথিবীর কোনো কিছুই যেন তার অনুভূত হয়না। সে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তিস্তা নদী তীররর্তী কর্পূরা (উত্তর কদমতলা) গ্রামের হত-দরিদ্র শাহাজাহান-রিনা দম্পত্তির ছেলে। ৭ বার বাড়ি ভাঙ্গনের শিকার এই দম্পত্তি নদীগর্ভে সর্বস্ব হারিয়ে সহায় সম্বলহীন হয়ে বাঁধ'র রাস্তার উপর কোনো মতে ঝুপড়ি ঘর তৈরি করে বিবাহ উপযুক্ত কন্যাসহ ৭ সদস্যের পরিবারটি মাথা গোঁজার ঠাঁই করে নিয়ে, দৈনন্দিন রিক্সা-নির্ভর হয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন চালিয়ে আসছে। 

একদিকে কন্যাদায়গ্রস্থ, ছেলে-মেয়েদের লেখা-পড়া ও ভরণপোষণ, অন্যদিকে ৫ বছরের কোলের অবুঝ শিশুর টিউমার ক্যান্সারের চিকিৎসা খরচ যোগাতে না পারার অসহ্য যঁন্ত্রণা শাহাজাহান দম্পত্তিকে কুঁড়ে-কঁড়ে খাচ্ছে। জানাগেছে, চলতি বছরের জানুয়ারি মাসের  মাঝামাঝি সময়ে শিশুপত্র রোহানের শরীরের কমরের  বামপার্শ্বে কিডনি বরাবর হঠাৎ ফুলে উঠে। ছেলের শরিরের এমন অবস্থা দেখে ভয়পায় মা রিনা বেগম। প্রথমে স্থানীয় চিকিৎসকের স্বরণাপন্ন হয়। পরে প্রাথমিক টিটমেন্ট শেষে স্থানীয় ডাক্তর ও এলাকার জ্ঞানী-গুণী ব্যক্তিদের সহায়তায় গত মার্চ মাসের শুরুতে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা শুরু করায়। সেখানে  দু'মাস চিকিৎসা নেয়া অবস্থায় বিশেষজ্ঞ ডাক্তর'র পরামর্শ অনুযায়ী  শিশু রোহানের "Histopatholegy/Cytopatholegy Report " করা হলে পরিক্ষায় তার কিডনি টিউমার ধরা পরে। যে খবর শুনে হঠৎ তাদের যাপিত-জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। ডাক্তর বলেন, দ্রুত অপারেশন করা না হলে শিশুটিকে বাঁচানো স্বম্ভব হবেনা। 

ডাক্তারের কথামতো অপারেশন খরচ ৩৫ হাজার টাকা জোগার করা ঐ দম্পত্তির পক্ষে কষ্ঠসাদ্ধ হয়ে পরে। বিষয়টি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সরকার ইসহাক আলীর কর্ণগোচর হলে তিনি এলাকার কিছু বিত্তবান লোক, স্কুল-মাদ্রাসা ও হাট-বাজারে কালেকশন করে অপারেশনের টাকা জোগার করে দেন। পরে একই হাসপাতালে শিশু রোহানের সফল ভাবে অপারেশন সম্পন্ন করে সংশ্লিষ্ট ডাক্তারগণ রোগীর বামপার্শ্বে কিডনিসহ টিউমার শরীর থেকে আলাদা করেন। এবং সেটি (কিডনি-টিউমার)  পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী ব্রান্ডস ইউনিটে c.t scan of chest করে ক্যান্সার চিকিৎসার জন্য ডাক্তারগণ ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী রোগীকে জাতীয় ক্যন্সার গবেষনা ইনস্টিটিউট  ও হাসপাতালে আনা হয়। সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারগণের পরামর্শ অনুযায়ী রোহান লাব্বাইকের  সুস্থতার জন্য প্রতিমাসে রেডিয়েশন থেরাপি, হাই ডোজ কেমোথেরাপিসহ দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকা খরচ হবে এবং ১৫–২০ মাস চিকিৎসা চলবে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সন্তানের চিকিৎসার জন্য বাবা ইতিমধ্যে তার যাবতীয় সঞ্চয় ও জীবিকা নির্বাহের একমাত্র সম্বল রিক্সাটিও বিক্রি করেছেন। এখন সন্তানের চিকিৎসার খরচ চালানোর মত আর কোন উপয়ান্তর নেই। রোহানের বাবা বলেন, ছেলেকে বাঁচাতে  চিকিৎসার জন্য সহায় সম্বল সব খরচ করেছি। এখন আর কিছুই বাকি নেই। একজন বাবা হিসেবে নিজের সন্তানের এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিনা। তাই তিনি তার অবুঝ শিশুর চিকিৎসার জন্য  সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক  স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা চাইছেন। 

রোহান লাব্বাইকের জন্য সাহায্য পাঠাতে ০১৩০০১৮১৭২০ নম্বরে যোগাযোগের জন্য আকুল আবেদন জানিয়েছেন রোগীর বাবা।

আজ রোজ রবিবার ৯/৮/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a