আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

 
বকশীগঞ্জ জামালপুর আলি মজনু বাবু

 
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোস্তাফিজ মেহেদীর ওপর নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গল বার  (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

 
মানববন্ধনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিষা আফরিন, সমাজসেবা কর্মকর্তা কাকলী আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, বিআরডিবি কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, সহকারী গণগ্রন্থাগারিক মোখলেছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা তাসলিমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, “কর্তব্যরত অবস্থায় একজন সরকারি কর্মকর্তার ওপর এমন বর্বরোচিত হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, এটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবামূলক কাজের ওপর সরাসরি আঘাত।” বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, একজন কর্মকর্তার ওপর এ ধরনের হামলা প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মনে ভীতি ও ক্ষোভের জন্ম দিয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে মাঠপর্যায়ে সরকারি সেবা ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষি প্রণোদনা প্রদানের তালিকা নিয়ে বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর রহমান কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোস্তাফিজ মেহেদীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।
পরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a