আজঃ 23 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু সীমান্তে ঔষধ বিতরণেও অগ্রণী ভূমিকা রাখেন ৫৭ বিজিবি দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুজব প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। আকবরশাহে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার আড়াইহাজারে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পুলিশ সুপার কর্তৃক পুরস্কার পেলেন ওসি মনোয়ার জাহান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

জেলা প্রতিনিধি, নাটোর : 
মাদকবিরোধী অভিযান জোরদার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নাটোরের পুলিশ সুপার কর্তৃক আর্থিক পুরস্কার পেলেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নাটোর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এ আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের পর ওসি মনোয়ার জাহান নলডাঙ্গা থানা পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানায় যোগদানের পর থেকে ওসি মনোয়ার জাহানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি থেকে পড়ে যাওয়া বস্তায় ভর্তি প্রায় ৩৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের অভিযানে প্লাস্টিকের তিনটি বস্তা থেকে প্রায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানা পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী এ অভিযান ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় নলডাঙ্গা থানা পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে নাটোর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ওসি মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

ওসি মনোয়ার জাহান বলেন, নলডাঙ্গা থানা পুলিশের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও সবার সহযোগিতার কারণেই এ ধরনের অভিযান সফল হচ্ছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

ইউসুফ হোসেন  
জেলা প্রতিনিধি, নাটোর। 
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬ 
তাং ২১ সেপ্টেম্বর ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a