আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি পুরাতন বাস স্টেশনে ভয়াবহ আগুন ৫ দোকান সহ কোটি টাকার ক্ষতি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


মঞ্জুরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির পুরাতন বাস স্টেশন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস ও পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার ভোররাত পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাস স্টেশন এলাকার খাগড়াছড়ি ও বান্দরবান বাস কাউন্টার সংলগ্ন একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাশে পার্কিং করে রাখা তিনটি দূরপাল্লার যাত্রীবাহী বাস পুরোপুরি পুড়ে যায়। পুড়ে যাওয়া বাসগুলোর নম্বর হলো— চট্ট মেট্রো-জ-০৪-০১১৮, চট্ট মেট্রো-জ-০০৬২ এবং চট্ট মেট্রো-জ-০৪-০০১৪।

 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে ছোটনের জেনারেটর দোকানের ২৫ লক্ষাধিক টাকা, দীন ইসলামের ফার্নিচার কারখানার ১৫ লক্ষাধিক টাকা, বেলালের বাসের ব্যাটারি ও ওয়ারিং দোকানের ৫ লক্ষাধিক টাকা এবং জাহাঙ্গীরের বেতের গোডাউনের ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও দোকানগুলোতে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও রক্ষা করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত দোকানগুলো রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর সমিতির জায়গায় অবস্থিত ছিল।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকান ও যানবাহনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের সময় পুরো এলাকায় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে 

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুরশেদুল ইসলাম জানান, "ভোর ৩টা ৫৫ মিনিটে আমরা আগুনের খবর পাই এবং তাৎক্ষণিক অভিযানে নামি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফার্নিচার দোকানের কোনো কর্মচারীর জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভোরবেলা বাসগুলো খাগড়াছড়ি ও বান্দরবান রুটে ছেড়ে যাওয়ার জন্য রোটেশন অনুযায়ী কাউন্টারের সামনে রাখা ছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাস শ্রমিকরা। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a