আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ভুয়া আইডি খুলে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্টের প্রতিবাদে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ভুয়া আইডি খুলে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন - ফারিয়া আক্তার 

মোঃ আবদুল মোতালেব 
নোয়াখালী জেলা প্রতিনিধি :--

নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা ফারিয়া আক্তার মারুফা তার স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারিতায় বিলম্বের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে ফারিয়া আক্তার মারুফা জানান, ২০২২ সালের ১৭ জুন মুসলিম শরিয়াহ মোতাবেক মাসুম উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে, যার নাম সাফওয়ান উদ্দিন।

তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ জুন তার স্বামী মাসুম উদ্দিন, শাশুড়ি পারুল বেগম ও ননদ মারজাহান আক্তার তার কাছে সাত লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
তিনি আরও বলেন, একই বছরের ১৩ জুন তার বাবার বাড়িতে গিয়ে অভিযুক্তরা পুনরায় সাত লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে তাকে আর শ্বশুরবাড়িতে নেওয়া হবে না এবং তার স্বামী দ্বিতীয় বিয়ে করবেন বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ফারিয়া আক্তার মারুফা অভিযোগ করেন, এসব ঘটনার পর তার স্বামী তার নামে ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট প্রচার করছেন। একই সঙ্গে তার মা ও মামা নজরুল ইসলামের বিরুদ্ধেও ভিত্তিহীন ও সম্মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এসব অপপ্রচারের কারণে তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে। তার মা ও মামা সম্পূর্ণ নির্দোষ উল্লেখ করে তিনি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

ভুক্তভোগী জানান, গত ২২ জুন ২০২৫ তিনি নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং- ২৬৪/২৫।  মামলার শুনানির সময় অভিযুক্তরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার জন্য সময় নিলেও পরে তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আদালত তার স্বামী মাসুম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তার অভিযোগ, আদালতের পরোয়ানা জারির পরও দীর্ঘদিন অতিবাহিত হলেও বেগমগঞ্জ থানা পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। কেন পরোয়ানা কার্যকর হচ্ছে না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ফারিয়া আক্তার মারুফা তার পরিবারকে নিয়ে অপপ্রচার বন্ধ, আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a