আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কঠোর শৃঙ্খলা ও কৌশলগত দক্ষতার প্রদর্শনী, সিএমপির গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

শৃঙ্খলা, কৌশলগত দক্ষতা ও পেশাদারিত্বের এক বর্ণাঢ্য প্রদর্শনীর মধ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের কঠোর শারীরিক অনুশীলন ও নিবিড় প্রশিক্ষণের সমন্বয়ে আয়োজিত এ প্যারেডে বাহিনীর সদস্যরা নিখুঁত মার্চিং, রেজিমেন্টাল ফরমেশন এবং মনোমুগ্ধকর ব্যান্ড ডিসপ্লের মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিচয় তুলে ধরেন।

শনিবার (২ আগস্ট) সকালে দামপাড়াস্থ সিএমপি পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। প্যারেডে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মো. মারেফুল করিম।

অনুষ্ঠানে ড্রিলিং, মার্চিং, ক্লোজ গার্ড, কালার গার্ড, বিভিন্ন রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড, ব্রাশ ও পারকিউশন পরিবেশনাসহ একাধিক কৌশলগত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিটি পরিবেশনায় বাহিনীর সদস্যদের সমন্বয়, শৃঙ্খলা ও প্রশিক্ষণের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

পরে পুলিশ কমিশনার প্যারেড পরিদর্শন শেষে অংশগ্রহণকারী সদস্যদের প্রশংসা করেন। তিনি বলেন, একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে শৃঙ্খলা, সততা ও পেশাগত দক্ষতার কোনো বিকল্প নেই। জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে আরও সচেতন ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে। পাশাপাশি উদ্ভূত আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্যারেডে বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a