আজঃ 06 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নলডাঙ্গায় হুইপ দুলু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন মৌসুমির মৃত্যুতে নতুন সূত্র, সিসিটিভিতে ঘর থেকে বের হতে দেখা গেল যুবককে নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা। নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আমলে নেননি এস,আই, জাকির হোসেন। ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বৃহত্তর নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় উত্তাল রাজপথ নলডাঙ্গায় নদীতে ভেসে উঠা মাছ সংগ্রহে মানুষের ভীড় দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা আনোয়ারায় র‌্যাবের অভিযানে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ ভূরুঙ্গামারীর সোনাহাটে কসাইয়ের জরিমানা ইতিহাস-ঐতিহ্যের নোয়াখালী: ভুলুয়া থেকে মাইজদী—নদী, সভ্যতা আর স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস রংপুরে সাংবাদিক হত্যার মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা ইতিহাস-ঐতিহ্যের নোয়াখালী: ভুলুয়া থেকে মাইজদী—নদী, সভ্যতা আর স্থাপত্যের এক জীবন্ত ইতিহাস

খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বিশেষ প্রতিনিধি ডি এম মাইনউদ্দিন : 

খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প 

নারায়ণগঞ্জ ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তন ০৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার ও বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী সফিউল আলম কালাম, মোঃ হাবিব,রাকিব সহ আরো অনেকে।
চিকিৎসা সেবায় গ্রীন আই হসপিটাল নারায়ণগঞ্জ ও প্রত্যয় ফাউন্ডেশন।
অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গ্রীন আই হসপিটালের ডাক্তার জানান সারাদিন ব্যাপী তিন শতাধিক রোগী চক্ষু চিকিৎসা এবং রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিটি সম্মানিত সভাপতি সেলিনা সুলতানা শিউলী বলেন খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন এর পক্ষ থেকে এবং আমাদের HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি অব্যাহত থাকবে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য
[9/5, 22:10] মাইনুদ্দিন: ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ


​বন্দর প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে ভুয়া পুলিশ সাজিয়ে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বন্দর সালেহ নগর এলাকার স্থানীয় চিহ্নিত সোর্স ‘আতুর মাসুদ’ ও তার গ্যাংয়ের একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কলাগাছিয়া এলাকার সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আতুর মাসুদ দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ সদস্যর সাথে নিয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন ‘সোর্স’ হিসেবে পরিচয় দিয়ে আসছিল। রাতে ও নির্জন এলাকায় ভুয়া পুলিশ সঙ্গে নিয়ে কিংবা পুলিশের মিথ্যা ভয় দেখিয়ে সাধারণ মানুষকে পথরোধ করে তল্লাশির নামে অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এই চক্রটি। এছাড়া মাদক ব্যবসার মিথ্যা নাটক সাজিয়ে নিরীহ লোকজনকে গ্রেপ্তার ও মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে।

​ভুক্তভোগীদের দাবি, কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন অলিগলিতে সন্ধ্যার পর থেকেই ভুয়া পুলিশ নিয়ে আতুর মাসুদের উপস্থিতি বেড়ে যায়। সাধারণ দিনমজুর, রিকশাচালক ও ব্যবসায়ীসহ পথচারীদের আটকিয়ে ভয় দেখিয়ে পকেটে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় চক্রটি। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নিরীহ তরুণরাও। সামাজিক সম্মানহানির ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না, যার সুযোগ নিয়ে চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে।

​এ বিষয়ে ভুক্তভোগী ও কলাগাছিয়া এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা অবিলম্বে সোর্স ‘আতুর মাসুদ’ ও তার সহযোগী ভুয়া পুলিশদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশের নাম ভাঙিয়ে বা মিথ্যা পরিচয় দিয়ে কোনো ব্যক্তি বা চক্র যদি অপরাধমূলক কাজ করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a