আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী

বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের বাট্টাজোড় তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইব্রাহীম মিয়া।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ আক্তার হোসেন মাস্টার,
এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক মেম্বার মোঃ আরিফুজ্জামান দুদু,
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ বজলুর রশিদ,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ,
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খায়রুল ইসলাম,
সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবীবসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শত নেতা-কর্মী।

সমাবেশ শুরুর আগে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

🔹 বক্তাদের বক্তব্য

বক্তারা বলেন,
“দীর্ঘদিন ধরে বাট্টাজোড়সহ আশপাশের এলাকা জলাবদ্ধতার কষ্টে ভুগছে। জনগণের এই দুর্ভোগ কোনো সরকারই সমাধান করতে পারেনি। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে এবং বাট্টাজোড়–পলাশতলা–কুড়িবিল এলাকার জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।”

তারা আরও বলেন,
“বিএনপি জনগণের দল—জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধ। বিগত সরকারের দমন-নিপীড়ন আমাদের আন্দোলন থামাতে পারেনি, বরং জনগণের ভালোবাসাই আমাদের নতুন করে শক্তি জুগিয়েছে।”

এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
শেষে দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a