আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

বন্দরে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, পরিবার ও এলাকায় আনন্দ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রিমা আক্তার : নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহবধূ একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, যা এলাকায় ব্যাপক আনন্দের সঞ্চার করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক তিনটি পৃথিবীর আলো দেখে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, নবজাতকদের মা নাসরিন (১৯) বন্দর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের দড়িসোনাকান্দা এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার মেয়ে এবং ২১ নম্বর ওয়ার্ডের নয়ন মিয়ার স্ত্রী। প্রসব ব্যথা শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। এরপর একে একে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়।

একসঙ্গে তিন সন্তান জন্মের খবরে পরিবারে নেমে আসে আনন্দের ঢেউ। বাবা নয়ন মিয়া ও নানা ফিরোজ মিয়ার পরিবার এ ঘটনায় অত্যন্ত খুশি। একই সঙ্গে স্থানীয় এলাকাতেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মহান আল্লাহর কৃপায় মা ও তিন নবজাতক সুস্থ আছে। খবর ছড়িয়ে পড়ার পর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা নবজাতকদের দেখতে এবং পরিবারকে শুভেচ্ছা জানাতে ভিড় করছেন।
নবজাতকদের বাবা নয়ন মিয়া বলেন, “আল্লাহ আমাকে একসঙ্গে তিনটি কন্যা সন্তান দিয়েছেন—এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। সবার কাছে আমার সন্তানদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করছি।”

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a