আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

পঞ্চগড়ে হামলা মামলার বাদীর অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর): 

জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ি এলাকার কৃষক মজিবর রহমান। শুক্রবার দুপুরে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, হামলার মামলার বাদী হওয়া সত্ত্বেও বিচার না পেয়ে উল্টো তিনি ও তাঁর পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
লিখিত বক্তব্যে মজিবর রহমান বলেন, গত ৩ জুন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে তিনি, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি জানান, মামলায় মো. আব্দুস কুদ্দুস, মো. আব্দুল হোসেন, মো. আলম হোসেন, নুরজামাল, মো. আব্দুল হামিদ ওরফে লাড্ডুসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেয়নি। এছাড়া হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও তাঁদের আঘাতের প্রকৃত চিত্র মেডিকেল সার্টিফিকেটে প্রতিফলিত হয়নি। তাঁর দাবি, মেয়ের গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও সেটির উল্লেখ করা হয়নি। একইভাবে তাঁর ও পরিবারের অন্য সদস্যদের গুরুতর জখম, ধারালো অস্ত্রের ক্ষত এবং মাথায় সেলাই থাকার পরও মেডিকেল সার্টিফিকেটে শুধু "Simple Injury" উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে গত ৪ আগস্ট আসামিরা আদালত থেকে জামিন লাভ করে। এরপর থেকেই তাঁরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। ফলে তিনি ও তাঁর পরিবার নিজ বাড়িতে নিরাপদে বসবাস করতে পারছেন না।মজিবর রহমান বলেন, "আমি প্রশ্ন রাখতে চাই, যদি একটি মামলার বাদীকে ন্যায়বিচার পাওয়ার পরিবর্তে উল্টো ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে থাকতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু আইনের সঠিক প্রয়োগ এবং নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চাই।
বিতর্কিত মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে বক্তব্য জানতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, থানায় মামলা দায়েরের পর থেকেই পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। মামলার বাদী কোনো ধরনের হুমকি বা ভয়ভীতির শিকার হলে থানায় অভিযোগ জানাতে হবে। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a